• ২০২৬ Jun ২২, সোমবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ১২:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গোপালপুরে ঘোড়া জবাই চার কসাই আটক |

  • প্রকাশিত ১২:০৬ পূর্বাহ্ন সোমবার, Jun ২২, ২০২৬
গোপালপুরে ঘোড়া জবাই চার কসাই আটক |
file
টাংগাইল জেলা প্রতিনিধি। হাসিনুর রহমান হাসু

গোপালপুরে গভীর রাতে ঘোড়া জবাই: চার কসাই আটক, পুলিশের হাতে সোপর্দ।

গোপালপুর উপজেলার চোরের ভিটা গ্রামে গভীর রাতে ঘোড়া জবাইয়ের ঘটনায় চারজন কসাইকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী।

সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে। রাতের নিস্তব্ধতা ভেঙে সন্দেহজনক নড়াচড়া চোখে পড়লে এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে চারজনকে আটক করেন।

স্থানীয়দের অভিযোগ, গোপনে ঘোড়া জবাইয়ের চেষ্টা চলছিল। খবর পেয়ে দ্রুত গ্রামবাসী জড়ো হয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।


সর্বশেষ